ঢাকাTuesday , 31 March 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে জমি বিরোধে হামলায় কলেজ ছাত্র নিহত

Jonotarkhobor
March 31, 2026 10:15 am
Link Copied!

মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রাত ১:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সজিব বরিশাল কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

​গত শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের মনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সজিবের বাবা আবুল হোসেন খান তাদের বসতবাড়ি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর উত্তোলনের কাজ শুরু করেন। এসময় একই গ্রামের মৃত রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খানের নেতৃত্বে ৮-১০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। ​হামলায় সজিবসহ পরিবারের মোট ৫ জন গুরুতর আহত হন। আহতরা হলেন:
​সাইদুল ইসলাম সজিব (২৫): মাথায় গুরুতর আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণ (নিহত),আবুল হোসেন খান (৬৫): নিহতের পিতা,
​পিয়ারা বেগম (৫৫): নিহতের মাতা,হাসান আলী খান (৫৮): নিহতের চাচা,আয়েশা বেগম (৫০): নিহতের চাচি,
​আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

​এ ঘটনায় আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: জি আর ৮৮/২৬)। তবে ঘটনার চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
​”আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের ধরছে না। আমরা দ্রুত বিচার চাই।

​এলাকাবাসীর মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।