ঢাকাSunday , 5 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

Jonotarkhobor
April 5, 2026 5:48 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬। এর অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬)  উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুধলমৌ এলাকার নাজিম আলী মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রাথমিকভাবে টিকা প্রদান করা হচ্ছে, পরবর্তীতে সারাদেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি হাম-রুবেলা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনের পরপরই শিশুদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে বরিশাল বিভাগের চারটি উপজেলায় একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, স্থানীয় পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জোমাদার ও  বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমি বেগমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনকভাবে আরও ১ জন মারা গেছেন। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে।
উল্লেখ্য, দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি সফল করতে সরকারসহ Gavi, the Vaccine Alliance, UNICEF এবং World Health Organizationসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।