ঢাকাTuesday , 7 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশু সহ আহত ১১ জন 

Jonotarkhobor
April 7, 2026 1:54 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: 
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশু সহ অন্তত ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ করে উন্মত্ত হয়ে ওঠা একটি কুকুর পথচারীদের ওপর আক্রমণ চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরটি প্রথমে ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনে সড়কে আলমগীর মোল্লার দুই শিশু সন্তানকে কামড় দেয়। কুকুরের কামড়ে আবির ৯ বছর ও হামিদা ২ বছর বয়সের দুই ভাই বোন আহত হন।
এছাড়াও পৌরসভার ৮ নং ওয়ার্ডের তানিয়া ও আশা মনি নামের দুই শিশু উপর কুকুর আক্রমণ চালায়। এরপর অল্প সময়ের মধ্যে আশপাশের কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে এবং যাকেই সামনে পেয়েছে তাকেই আক্রমণ করেছে। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধর করে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, আক্রান্তদের দ্রুত রেবিস প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে এবং সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয়রা খবর পেয়ে  একত্রিত হয়ে  রাত ৯ টায় কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা এড়াতে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তারা সবাইকে সতর্ক থাকার এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।