ঢাকাMonday , 13 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিবাহ প্রতিরোধে বাকেরগঞ্জে কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন মেলা

Jonotarkhobor
April 13, 2026 1:58 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন-বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি:
​বাল্যবিবাহের অভিশাপ মুক্ত সমাজ গড়তে এবং কিশোরীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে “স্বপ্ন ছোঁয়ার কারিগর” শীর্ষক কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচি ও মেলা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল হাই ইস্কুল মাঠে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সেইন্ট বাংলাদেশ অনুষ্ঠান বাস্তবায়ন করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান।
​বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব তন্ময়  হালদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​জনাব ডাঃ সুমি আক্তার (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা), ​জনাব মোঃ সালেহ আল রেজা (উপজেলা প্রাণিসম্পদ অফিসার), ​জনাব মোঃ রুহুল আমিন (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার),​ জনাব খন্দকার আমিনুল ইসলাম (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) জনাব নাসির উদ্দিন জোমাদ্দার (সভাপতি বাকেরগঞ্জ পৌর বিএনপি) ও সঞ্চালনা করেন সেইন্ট বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক লিনা গমেজ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ।
​বক্তারা উল্লেখ করেন যে, একটি শিক্ষিত ও স্বাবলম্বী মেয়ে শুধু একটি পরিবার নয়, বরং একটি সমৃদ্ধ জাতি উপহার দিতে পারে। বাল্যবিবাহ রুখতে কিশোরীদের অর্থনৈতিকভাবে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই। কিশোরীরা যখন নিজেদের দক্ষ করে গড়ে তুলবে এবং আয়ের পথ খুঁজে পাবে, তখন সমাজ থেকে বাল্যবিবাহের হার এমনিতেই কমে আসবে।
​দিনব্যাপী আয়োজিত এই মেলায় কিশোরীরা তাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প ও উদ্ভাবনী পণ্য, খামারিরা গরু, ছাগল প্রদর্শন করে। অংশগ্রহণকারী কিশোরীদের উৎসাহ দিতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
দর্শনার্থী ও অভিভাবকগণ এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, এমন কর্মসূচি বাকেরগঞ্জের কিশোরীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের প্রকৃত “স্বপ্ন ছোঁয়ার কারিগর” হিসেবে গড়ে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।