মোঃ বেলাল হোসেন বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর থেকে মোঃ শহিদুল সিকদার (৫৫) কে গাঁজা ও গাঁজা গাছ সহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল সিকদার রঘুনাথপুর গ্রামের মৃত আলী আহম্মদ সিকদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল সিকদার এর বাসা থেকে ১ এক পুরিয়া গাঁজা এবং তাহার বাসার কাছে লাগানো বড় একটি গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়েছে। শহিদুল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে, মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে
