ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

থানার গেট ভেঙে নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর আবারও হামলার অভিযোগ

Jonotarkhobor
May 22, 2026 5:15 pm
Link Copied!

ঝিনাইদহে থানায় মামলা করার দাবিতে অবস্থান নেওয়া এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর থানার গেট ভেঙে আবারও হামলার অভিযোগ উঠেছে। ফেসবুকে দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে তিনি বলেন: ‘প্লিজ সেভ আস’।

এর আগে শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী সন্ধ্যায় স্থানীয় থানায় যান মামলা করতে।

সেসময় তিনি অভিযোগ করে বলেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

তিনি ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় গিয়েই হামলার অভিযোগ করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছাত্রদলের প্রায় ১ হাজার লোক থানার সামনে এসেছে। তারা আমাদের ওপর অ্যাটাক করেছে রামদা নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে এসেছে। থানার গেট ভাঙার চেষ্টা করছে।

এর আগে দুপুরে এর আগে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।