ঢাকাSaturday , 16 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

বাকেরগঞ্জে এমপিকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ গ্রেফতার-১ 

Jonotarkhobor
May 16, 2026 1:07 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটূক্তি করে ধারাবাহিক পোস্ট দেওয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লায়ন নিলয় পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খানকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লিল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন। বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বাদি হয়ে লায়ন নিলয় পারভেজকে আসামী করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহন করতে বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার এজাহারনামীয় আসামী লায়ন নিলয় পারভেজকে গ্রেফতার করার কথা শুনেছি। তবে এখনি এ বিষয় বিস্তারিত বলা যাবে না।  আইনগত প্রক্রিয়া শেষে সবকিছু জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।