ঢাকাWednesday , 6 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

বাকেরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালাম গ্রেফতার

Jonotarkhobor
May 6, 2026 4:28 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম কালাম ওরফে কালাম আকনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর সদস্যরা।
দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র‍্যাব জানায়, নলুয়া ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ঢাকায় বসবাসরত অবস্থায় বিগত ২০০৮ সালে সবুজবাগ এলাকায় বিপুল পরিমান মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে পালাতক থাকেন। আদালত মামলার রায় ঘোষণা করলে কালামের যাবজ্জীবন সাজা হয়। আদালত সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এরপর বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে ফিরে এসে এলাকায় নাম পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।