ঢাকাThursday , 7 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত

Jonotarkhobor
May 7, 2026 2:40 am
Link Copied!

সামিয়া সুলতানা সাবনম-নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘স্থানীয় সরকার ও নগর উন্নয়ন’ বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘LGUD Debating Club’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “Unmute Your Mind: A Debate Workshop 2026”।

বুধবার (৬ ই মে) সকাল ৯ টা ৩০ মিনিটে রিপোর্টিং ও লজিস্টিকস বিতরণের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়।

উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয় ‘স্থানীয় সরকার ও নগর উন্নয়ন’ বিভাগের ৮০১ নম্বর কক্ষে।

রিপোর্টিং এবং লজিস্টিক বিতরণের পর কর্মশালার প্রথম সেশন পরিচালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন।

এরপর সংক্ষিপ্ত আনুষ্ঠানিক কার্যক্রম শেষে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক হাসান শুভ।

পরবর্তীতে কর্মশালার শেষ সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো. মাহিদুল ইসলাম মাহিম।

কর্মশালায় বক্তারা বিতর্কের মৌলিক কৌশল, যুক্তি উপস্থাপনের ধরন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীদের বিতর্ক দক্ষতা, যৌক্তিক চিন্তাভাবনা ও আত্মপ্রকাশের সক্ষমতা বিকাশের লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।