ঢাকাSaturday , 9 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

গাছপালা কেটে বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগ

Jonotarkhobor
May 9, 2026 4:30 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের চল লক্ষ্মীবর্ধন গ্রামে বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল গাজীর জমি জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। জমি দখল করে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছও কেটে নিয়েছে নিজাম সরদার, আঃ রব, সেলিম ঘরামী, রব হাওলাদার ও মোস্তফা হাওলাদার নামের ভূমিদস্যুরা।
উপজেলার চল লক্ষ্মীবর্ধন এলাকায় মঙ্গলবার বিকেলে  এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিজাম সরদার জানান, পৈত্রিক ও ক্রয় সূত্রে পাওয়া গ্রামের ৪৪ শতক জমিতে বসতঘর তুলে দীর্ঘদিন ধরে তিনি পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। একই মৌজার এই জমিতে ফলজ ও  বনজ গাছ ছিল। কিন্তু প্রতিবেশী নিজাম সরদার, আঃ রব, সেলিম ঘরামী, রব হাওলাদার, রহমান হাওলাদার, মোস্তফা হাওলাদার, হারুন বিশ্বাস ও মোশাররফ হাওলাদারসহ ভাড়াটে লোকজন মুনসুর হাওলাদার ও বাবুল মোল্লাদের সহায়তায় সেই জমি থেকে সাড়ে ৩ শতাংশ জমি গাছপালা কেটে দখলে নেয়।
ভুক্তভোগী নিজাম সরদার আরও বলেন, আমরা আমাদের ন্যায্য জমিতে বসবাস করছিলাম। আমার পুত্র সোহেল গাজী সাবেক ছাত্রদল নেতা। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় অনেক অত্যাচারের শিকার হয়েছে।বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীনও তারা গায়ের জোরে সাড়ে ৩ শতাংশ জমি দখল করে নিয়েছে। এখন আমরা জমিতে গেলে হত্যার হুমকি দিচ্ছে। আমি থানায় মামলার প্রস্তুতি নিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত নিজাম সরদার বলেন, দলিল সূত্রে জমি আমার। তাই আমরা গাছ কেটে জমি দখলে নিয়েছি।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন,  এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।