ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

ছাত্রদলের আবেদনে ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বাস দিচ্ছে বেরোবি প্রশাসন

Jonotarkhobor
May 21, 2026 6:06 pm
Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,বেরোবিঃ- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে ঈদে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীদের বাস সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়-ঢাকা, বিশ্ববিদ্যালয়-বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয়-তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়-সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুটি বাসের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থেই প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানো হলে আগামী বছরগুলোতে আরও বেশি সংখ্যক বাস দেওয়া সম্ভব হবে।

বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার সুবিধা নিশ্চিত করতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন রুটে বাস চালুর দাবি জানিয়েছিলাম। আগামী ২৩ মে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন রুটে বাস ছেড়ে যাবে। শিক্ষার্থীদের প্রত্যাশায় সাড়া দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, গত বুধবার (২০ মে) বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলামের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কাছে স্মারকলিপি দেন। সেখানে ঈদযাত্রা নিরাপদ করতে বিভাগীয় শহরগুলোতে বাস সুবিধা চালুর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।