ঢাকাThursday , 21 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

মাদরাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Jonotarkhobor
May 21, 2026 5:15 pm
Link Copied!

 নওগাঁ জেলা সংবাদদাতাঃ- নওগাঁর ধামইরহাটে মাদরাসার শিশু শিক্ষার্থীকে (১০) বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৬) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার দারুল উলুম কওমি হাফেজিয়া মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মমিনুল হক ওই মাদরাসার ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পত্নীতলা উপজেলার বরইল গ্রামের ফারুক হোসেনের ছেলে।

ধামইরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে ধর্মীয় শিক্ষক মমিনুল হক মাদরাসার সকল শিক্ষার্থীকে এশার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে পাঠিয়ে দেন। প্রয়োজনীয় কথা আছে বলে মাদরাসার  ওই শিক্ষার্থীকে ডেকে একটি কক্ষে নিয়ে যান। পরবর্তীতে অনন্য শিক্ষার্থীদের অনুপস্থিতে তাকে ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষক তাকে বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হলে অভিযান চালিয়ে তাকে মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ওই শিক্ষার্থীর বাবা-মা ঢাকায় কাজ করে। সে বাবা-মাকে ছাড়াই ওই মাদরাসায় থেকে পড়াশোনা করতো। বলাৎকারের বিষয়টি সে তার বাবা-মাকে জানালে তার বাবা-মা মাদরাসার সভাপতিকে জানান। বিষয়টি জেনে ওই মাদরাসার সভাপতি নূর নবি থানায় বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।