ঢাকাWednesday , 15 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে সুতাং থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ-শায়েস্তাগঞ্জে ঐতিহ্যবাহী নাঠ্য ও সাংস্কৃতিক সংগঠন সুতাং থিয়েটারের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ,নাঠ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ই এপ্রিল(মঙ্গলবার) বর্ষবরণ, বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গ্রামীন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়।

সকালে সুতাং বাজার থেকে বৈশাখি শোভাযাত্রা বের হয়ে সুতাং বাজার ও বাছিরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সুতাং থিয়েটার সভাপতি গোলাম কিবরিয়া রায়হানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক উজ্বল মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছলিম উল্লাহ, উপজেলা বিএনপির সহ- সভাপতি নিজামুল ইসলাম বিলাল, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ.স. ম আফজল আলী রুস্তম,শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দীন তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল মোত্তালিব ফরিদ, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক তাজুল ইসলাম তাজুল, যুগ্ম সাধারণ সম্পাদক উস্তার খা, গোলাম সারোয়ার পলাশ প্রমুখ।

নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন নাঠ্য সংগঠনের আংশগ্রহনে অনুষ্ঠিত হয় নাঠ্য উৎসব।

প্রতিবছরের ন্যায় এবারও আয়োজিত এই অনুষ্ঠানে সুতাং থিয়েটারের সর্বোচ্চ সম্মাননা ‘সুতাং থিয়েটার পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেলের হাতে এই পদক তুলে দেন সভাপতি গোলাম কিবরিয়া রায়হান ও সম্পাদক উজ্বল মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।