ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা রানা খান গ্রেফতার

Jonotarkhobor
May 22, 2026 6:48 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন-বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা হিসেবে পরিচিত রানা খান ওরফে “গরু চোর রানা”কে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দাওকাঠী গ্রামে নিজ বাড়ির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ থানার জিআর ১০৪/২১ নম্বর মামলায় আদালত রানা খানকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালাম ও এ এস আই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

থানা সূত্র আরও জানায়, রানা খানের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গরু চোর চক্র পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।