ঢাকাMonday , 30 March 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে জমে উঠেছে নির্বাচনের লড়াই

Jonotarkhobor
March 30, 2026 2:26 pm
Link Copied!

জেলা প্রতিনিধি-বগুড়াঃ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা-এর সমর্থনে শহরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, বগুড়া-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার চায়। তাই আমরা আশাবাদী, ভোটের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে।

তিনি আরও বলেন, ভোটারদের অধিকার নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে ছাত্রদল মাঠে সক্রিয় রয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটে রেজাউল করিম বাদশা বিজয়ী হবেন। গণসংযোগে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুর রহমান সানজাদ, সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি ও মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মোহন্ত ও অমিত কুমার, প্রচার সম্পাদক জামিউল ইসলাম এবং দপ্তর সম্পাদক ফারহান সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে সেদিনই তিনি নির্বাচন কমিশনে চিঠি দেন। একই দিনে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।