ঢাকাTuesday , 31 March 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ নিহত এক

Jonotarkhobor
March 31, 2026 3:41 pm
Link Copied!

মোঃ বেলাল হোসে-বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি:

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ অংশের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস, ইজিবাইক এবং মোটরসাইকেলের মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় হেমায়েত রাজা ( ৪৭) নামে  একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ইজিবাইকের যাত্রী ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান।

​প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​বরিশাল-পটুয়াখালী মহাসড়কের এই অংশে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তারা স্পিড ব্রেকার স্থাপন এবং ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।