ঢাকাWednesday , 15 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পরকীয়া সম্পর্কে আড়াই মাসের সংসার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ’ মামলা

Jonotarkhobor
April 15, 2026 4:33 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন, -বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে পরকীয়া, পর পর দুই বিয়ে এবং দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন বছরের দীর্ঘ পরকীয়া সম্পর্কের পর বিয়ে হলেও মাত্র আড়াই মাস যেতে না যেতেই সেই সংসার ভেঙে এখন আদালতের দোরগোড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের দিয়াতলী গ্রামের বাবার বাড়ির বাসিন্দা জান্নাতি (ছদ্মনাম) প্রথম সংসারে স্বামী ও একটি সন্তান থাকা সত্ত্বেও তিন বছরের প্রেমের টানে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু স্বপ্নের সেই নতুন সংসার স্থায়ী হয় মাত্র আড়াই মাস। সম্প্রতি তিনি তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ধর্ষণ মামলাসহ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
​ভুক্তভোগী দ্বিতীয় স্বামীর দাবি, এটি ভালোবাসা নয় বরং সুপরিকল্পিত একটি চক্রান্ত। তাকে আর্থিকভাবে নিঃস্ব করে পথে বসিয়ে দিয়ে এখন জান্নাতি বাবার বাড়িতে আত্মগোপনে রয়েছেন। এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—যে সম্পর্কের জন্য প্রথম স্বামী ও সন্তানকে ত্যাগ করা হলো, সেই সম্পর্ক কেন আড়াই মাসে ধর্ষণ মামলায় রূপ নিল? এটি কি সত্যিই প্রতারণা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য বা অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে।
​অভিযুক্ত নারী বর্তমানে বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামে তার বাবার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। মামলা ও জিডির পর থেকে পুরো এলাকায় ঘটনাটি এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।