সিলেট সংবাদদাতাঃ- সিলেট নগরীর ঐতিহাসিক ক্বিনব্রিজ এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র্যাবের কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকারী আসাদুল আলম বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর তোপখানা রোডে বনবিভাগের গেটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবী ও ব্যবসায়ীরা পালাতে শুরু করে।
এ সময় ক্বিনব্রিজ সংলগ্ন বনবিভাগের গেটের সামনে সাদা পোশাকে থাকা র্যাব কনস্টেবল ইমন আচার্য পুলিশ তাড়া করা মাদকাসক্ত ছিনতাইকারী বাপ্পীকে নিজ দায়িত্বে আটক করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কনস্টেবল ইমনের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
