ঢাকাThursday , 7 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান আল মামুন নাহিদ

Jonotarkhobor
May 7, 2026 2:43 am
Link Copied!

মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি:
দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও রাজপথের ধারাবাহিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সহকর্মীদের মতে, মো: আল মামুন নাহিদ শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং একজন “মাঠের সৈনিক”—যিনি নির্দেশনার অপেক্ষা না করে নিজ উদ্যোগে কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসেন। কঠিন সময়ে কর্মীদের পাশে থাকা, ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে আপসহীন মনোভাব তার নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।
দলীয় কর্মসূচি বাস্তবায়নের পথে তিনি একাধিকবার দমন-পীড়নের শিকার হয়েছেন।বরং আরও দৃঢ়ভাবে সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে সহকর্মীরা জানান।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থাও অর্জন করেছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল মামুন নাহিদ বলেন, “দলের জন্য ত্যাগ ও সংগ্রামই আমার রাজনীতির মূল শক্তি। কারাগার, মামলা বা কোনো চাপ আমাকে থামাতে পারেনি, আগামীতেও পারবে না। সংগঠনকে আরও শক্তিশালী করতে জীবনভর কাজ করে যেতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।