ঢাকাThursday , 14 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে নৌকা, নদীতে পরে নিখোঁজ যুবক

Jonotarkhobor
May 14, 2026 9:28 am
Link Copied!

লাখাই সংবাদদাতাঃ  লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের সময় সাদেক নামে এক যুবক সুতাং নদীতে পরে নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার বিকেলে বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ২ ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া সুতাং নদীর অদূরে জমির ধান কেটে আনতে গেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ও বজ্রপাতের কবলে পরে। এ সময় আকাশের অবস্থা খারাপ দেখে নিখোঁজ সাদেক এর ভাই ফরাশ নৌকা চালিয়ে আসতে শুরু করে তখন নিখোঁজ সাদেক নৌকার মাথায় একটি এ্যালোমিনিয়ামের বল মাথায় দিয়ে বসা ছিল ওই সময় হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে সুতাং নদীতে পড়ে যায়। এ সংবাদ গ্রামে পৌঁছে গেলে গ্রামের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজা খুঁজি শুরু করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। রাতে অনেক স্থানে খুজাখুজি করা হলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন এ ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, পুলিশের এসআই প্রনয় কুমার সরকার সহ একদল পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজ নিতে ঘটনাস্থলে পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।