ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

Jonotarkhobor
May 22, 2026 5:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাসুক মিয়া (২২) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তারাসই গ্রামের জামাল মিয়ার ছেলে। তিনি বানিয়াচং থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবার মৃত্যুর পর তার মা দ্বিতীয় বিয়ে করেন। পরে পরিবারের এক আত্মীয়ের বাড়িতে কাজ করার সময় অভিযুক্ত মাসুক মিয়া তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিশোরী সেই প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়। অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল রাত ৯টার দিকে মাসুক মিয়া কিশোরীকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরদিন ভুক্তভোগী ঘটনাটি তার চাচাকে জানায়। পরে কিশোরীর চাচা বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১০টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।