ঢাকাSunday , 7 June 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

চুনারুঘাটে সিলিকাবালু পাচারকালে যুবকের কারাদণ্ড

Jonotarkhobor
June 7, 2026 7:30 pm
Link Copied!

চুনারুঘাট সংবাদদাতাঃ- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিভিন্ন ছড়া থেকে সিলিকা বালু পাচারের অপরাধে নুর রহমানকে (৩৫) দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিসের সামনে এ রায় দেন সহকারী কমিশনার (ভুমি) মো. তৌফিক আনোয়ার।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে ফেলে রাখা আনুমানিক ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। এ সময় বালুভর্তি ট্রাকচালক নুর রহমানকে আটক করে পুলিশ।

সাজাপ্রাপ্ত নুর রহমান মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন, অবৈধভাবে সিলিকা বালু পরিবহন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের কারণে তাকে জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।