ঢাকাWednesday , 8 April 2026
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. খেলাধুলা
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পান্ডব নদীর ভাঙ্গনে বিলিন হচ্ছে  লক্ষ্মীপাশা বাজার ও সড়ক

Jonotarkhobor
April 8, 2026 12:48 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন -বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা পান্ডব নদীর করাল গ্রাসে বিলীন হতে চলেছে ঐতিহাসিক লক্ষ্মীপাশা বাজার এবং জনগুরুত্বপূর্ণ সড়ক। ভাঙনের তীব্রতা এতটাই ভয়াবহ যে, প্রতিদিন নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। অথচ দুর্গত মানুষের এই হাহাকার শোনার যেন কেউ নেই!
সরেজমিনে দেখা গেছে, পান্ডব নদীর অব্যাহত ভাঙনে লক্ষ্মীপাশা বাজারের অর্ধেকের বেশি অংশ ইতিমধ্যে নদীগর্ভে। বাজারের সাথে সংযোগকারী প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। হাজার হাজার পরিবার এখন ভিটেমাটি হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
এলাকাবাসীর চরম দুর্ভোগের কথা উল্লেখ করে স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
অবিলম্বে কবাই ইউনিয়নের এই অংশে স্থায়ী এবং শক্তিশালী নদী রক্ষা বাঁধ বা সিসি ব্লক দ্বারা তীর সংরক্ষণ কাজ শুরু করতে হবে। অন্যথায়, মানচিত্র থেকে লক্ষ্মীপাশা বাজার ও আশেপাশের গ্রামগুলো চিরতরে হারিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।