ঢাকাSaturday , 13 June 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ

Jonotarkhobor
June 13, 2026 4:06 pm
Link Copied!

মোঃ বেলাল হোসেন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় বাকেরগঞ্জ পৌরসভা চত্বরে বাকেরগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এ চাল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, শেখ মাহমুদুর রহমান রিমন, ফিরোজ হাওলাদার, ওবায়দুল ইসলাম মাহিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এসময় পৌর এলাকার ৩০০ জন দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় এ খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।