ঢাকাMonday , 30 March 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার

Jonotarkhobor
March 30, 2026 2:42 pm
Link Copied!

জেলা প্রতিনিধি- লালমনিরহাটঃ

গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি জুলাইয়ের আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ‌‘MD Rakibull Hasan’ নামের ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তাকে বহিষ্কার করা হয়।
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

বহিষ্কারের বিষয়ে রাকিবুল হাসান বলেন, ‘স্কুলজীবন থেকেই বিএনপির রাজনীতির প্রতি আমার আগ্রহ। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দলের অবস্থান আমাকে আকৃষ্ট করেছে। দশম শ্রেণি থেকেই ছাত্রদলের সঙ্গে যুক্ত আছি। জুলাইয়ের আন্দোলনে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি চাই এসব ঘটনার বিচার হোক। দেশের মানুষের জন্য গণভোট বাস্তবায়ন করা হোক। শুধু একটি পোস্ট দেওয়ার কারণেই আমাকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল বলেন, ‘এর আগেও দলীয় কর্মকাণ্ড পরিপন্থি কর্মকাণ্ড করায় তাকে দুইবার শোকজ করেছি। ধারণা করেছিলাম, সে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, সেটি প্রমাণিত হয়েছে। তার কারণে আমাদের দলের মান-সম্মান ছোট হয়েছে। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে বহিষ্কার করেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।