ঢাকাTuesday , 19 May 2026
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আজমিরীগঞ্জ
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চুনারুঘাট
  9. জনপ্রিয় সংবাদ
  10. নবীগঞ্জ
  11. প্রযুক্তি
  12. ফিচার
  13. বানিয়াচং
  14. বিজ্ঞাপন
  15. বিনোদন

নুরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মোঃ উজ্জ্বল মিয়া

Jonotarkhobor
May 19, 2026 10:09 am
Link Copied!

শায়েস্তাগঞ্জ সংবাদদাতাঃ- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৭ নং নুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও সুতাং থিয়েটারেট সাধারণ সম্পাদক উজ্বল মিয়া। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই মানুষটি এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মোঃ উজ্জ্বল মিয়া বলেন, তিনি জনপ্রতিনিধিত্বকে কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখেন না। বরং মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তিনি নিজের অভিজ্ঞতা, সামর্থ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে নুরপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি জানান, চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার অনেক আগ থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। মসজিদ, মন্দির, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছেন। এছাড়াও ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করেছেন।

তার মতে, একটি আধুনিক ও সুন্দর সমাজ গঠনের জন্য প্রয়োজন সবার অংশগ্রহণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব। তিনি নুরপুর ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।তিনি আরো বলেন “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে তিনি কাজ করবেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

স্থানীয়দের মতে, মোঃ উজ্জ্বল মিয়া একজন সহজ-সরল ও মানবিক মানুষ। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ তার নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ইউনিয়নের স্বপ্ন দেখছেন।

সবশেষে উজ্জ্বল মিয়া ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের মানুষ। আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি সুন্দর, আধুনিক ও মানবিক গল্লাই ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।